রাজধানীতে ৩২ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৪
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর কল্যাণপুরে বিশেষ অভিযান চালিয়ে ৩২ লাখ টাকা সমমূল্যের জাল নোটসহ চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মিরপুর থানাধীন কল্যাণপুর বাসস্ট্যান্ডে ডিবি পুলিশের পশ্চিম বিভাগের মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, জসিম মোড়ল (৩০), আব্দুল জলিল (২৮), সাগর ওরফে রিপন দাশ (৩০) জালাল উদ্দিন (২৮)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান জানান, কল্যাণপুর বাসস্ট্যান্ডের মোক্তার হোসেনের চায়ের দোকানের সামনে থেকে জাল টাকাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। জাল টাকা উদ্ধারের ঘটনায় মিরপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছে, তারা প্রায় ৫/৬ বছর যাবৎ পরস্পর যোগসাজশে বাংলাদেশি জালনোটসহ বিভিন্ন দেশের জাল মুদ্রা প্রস্তুত ও বাজারজাত করে আসছিল।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed