Main Menu

পানির দাবিতে এলাকাবাসীর সড়ক অবরোধ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: পানির দাবিতে সিলেট নগরীর আম্বরখানা-লোহারপাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা।

আজ শুক্রবার দুপুরে বালতি, কলসি নিয়ে রাস্তা অবরোধ করেন বিক্ষোব্ধরা। এসময় রাস্তায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন সজিব উপস্থিত হয়ে পানি সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

লোহারপাড়া এলকাবাসী জানান- দীর্ঘদিন ধরে এলাকায় পানির সমস্যা তীব্র আকার ধারণ করেছে। বারবার আশ্বাস দিলেও সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। পানি সমস্যার দ্রুত সমাধানের দাবী জানান তারা।

Share





Related News

Comments are Closed