উন্মোচন হল নকিয়ার নতুন ফোন
বৈশাখী নিউজ ডেস্ক : নানা গুঞ্জনের পর উন্মোচন হল নকিয়ার মিডরেঞ্জ ডিভাইস এক্স৫। ডিভাইসটিতে রয়েছে নচ ডিসপ্লে। ডিভাইসটিতে রয়েছে ৫.৮৬ ইঞ্চি ডিসপ্লে। যার রেজুলেশন হল ৭২০*১৫২০ পিক্সেল ও রয়েছে ২ ডি কার্ভ গ্লাস।
ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও পি৬০ চিপসেটের প্রসেসর। ৩ ও ৪ গিগাবাইট র্যামের ডিভাইসটি যথাক্রমে ৩২ ও ৬৪ গিগাবাইট র্যামের সংস্করণে পাওয়া যাবে।ফোনটির পিছনে রয়েছে ১৩ ও ৫ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ।
সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে এফ/২.২ অ্যার্পাচারের ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এতে রয়েছে ৮০ ডিগ্রি ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল, এআই ও বিউটি মোড।
অপারেটিং সিস্টেম হিসেবে এতে আছে অ্যান্ড্রয়েড ওরিও ৮.১। ৩ হাজার ৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ফোনটিতে একদিন ব্যাকআপ সুবিধা দেবে।
কালো, সাদা ও নীল রঙে ফোনটি ৩ জিবি সংস্করণের মূল্য ১৪৮ মার্কিন ডলার। ৪ জিবি সংস্করণের মূল্য ২০৮ মার্কিন ডলার।
Related News
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More



Comments are Closed