পুলিশ ফাঁড়িতে প্রেমিক যুগলের বিয়ে!
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের এক ভাড়াটিয়া বাসা থেকে এলাকাবাসী প্রেমিক যুগলকে আটক করে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আয়াছ মাহমুদের নেতৃত্বে প্রেমিক যুগলকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। পরে উভয়পক্ষের অভিভাবকদের ডেকে এনে পুলিশের সহায়তায় প্রেমিক যুগলের বিয়ে সম্পন্ন করা হয়।
বুধবার (১৮ জুলাই) রাত ৮টায় ১ লাখ টাকার কাবিননামায় এ বিয়ে সম্পন্ন হয় শমশেরনগর পুলিশ ফাঁড়িতে।
প্রেমিক যুগলরা হচ্ছেন কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর গ্রামের মৃত বারিক মিয়ার ছেলে আব্দুল রশিদ (৩৬) ও শমশেরনগর ইউনিয়নের সিংরাউলী গ্রামের ফজলু মিয়ার মেয়ে জাবেদা আক্তার (২৫)।
বুধবার রাত ৮টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক অরুপ কুমার চৌধুরীর উপস্থিতিতে উভয়পক্ষের সম্মতিতে ১ লাখ টাকা মোহরানা সাব্যস্ত করে কাজী ঢেকে বিয়ে পড়িয়ে দেওয়া হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উভয়পক্ষের মধ্যে মিষ্টি মুখ করানো হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed