ওসমানীতে কামরানের সমাবেশে হামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সেস এসোসিয়েশন সিওমেক শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজে স্বেচ্ছাসেবকলীগ নেতা সুজন ও সাব্বিরের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
নার্সেস এসোসিয়েশনের উদ্যোগে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্যের সুযোগ না দেয়ায় সভা শেষ করার পর অতিথিরা মঞ্চ ত্যাগ করার পর এ হামলা চালানো হয়।
এর আগে নার্সেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের পরিচালনায় ও হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক শিউলি আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ শফিকুর রহমান চৌধুরী, মেয়রপদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান, সাবেক নারী সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক।
হামলা ও মারধোরের সময় হাসপাতালের নার্স ও কর্মীরা এগিয়ে আসলে হামলাকারী স্বেচ্ছাসেবকলীগ নেতারা পালিয়ে যান। অন্যদিকে হামলার খবর পেয়ে আবার মেডিকেলে ফিরে আসেন বদরউদ্দিন আহমদ কামরান। তিনি আহতাবস্থায় সাদেককে দেখে যান। এসময় তাঁর সাথে অন্যান্য নেতাকর্মীরাও ছিলেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed