উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসির ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে’র (বাউবি) অধীনে ২০১৮ সালের এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
এবার বাউবি’র এইচএসসি প্রোগ্রামে ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট ১ লাখ ৪৩ হাজার ৫৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এরমধ্যে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭৬ হাজার ১৫৮জন শিক্ষার্থী। এতে বিভিন্ন গ্রেডে মোট ৪১ হাজার ৮৩৪জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। পাসের হার শতকরা ৫৪ দশমিক ৯৩ ভাগ।
কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ৫২৯ জন ‘এ’ ৩ হাজার ৩৬৮ জন, ‘এ মাইনাস ‘ ৯ হাজার ৮২৯ জন ‘বি’, ২২ হাজার ১৩৪ জন ‘সি’ এবং ৫ হাজার ৯৭৪ জন ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন।
একই সঙ্গে ৬৭ হাজার ৩৭৪জন প্রথম বর্ষের শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার্থীদের bou<space>student ID (11digits without any space, for example 13011810001) লিখে বাংলালিংক-এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এসএমএস পাঠাতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed