বিয়ানীবাজারে রাস্তা রক্ষায় মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: একদিকে ৫শ পরিবার, অন্যদিকে এক ব্যক্তি। গ্রামবাসীর চাঁদায় তৈরি রাস্তা রক্ষায় বিয়ানীবাজারে এক ব্যক্তির বিরুদ্ধে লড়ছে ৫শ পরিবার। তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। যোগাযোগ করছেন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে। একটাই দাবি তাদের, গ্রামের দেশি-বিদেশি মানুষের শ্রমে-ঘামে অর্জিত টাকা খরচ করে নির্মিত রাস্তাটি রক্ষায় সহায়তা করা।
মঙ্গলবার দুপুরে তারা ওই রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচি থেকে রাস্তা রক্ষায় সার্বিক সহযোগিতার জন্য প্রশাসনের প্রতি আহŸান জানানো হয়। পাশাপাশি ব্যাক্তি বিশেষের কথায় প্ররোচিত হয়ে রাস্তাটি ধ্বংসের পথ উন্মুক্ত করে দেওয়া হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।
মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন, নাজমুল হক চৌধূরী এনু মিয়া, রেহনুর রাজা চৌধূরী, আব্দুল কুদ্দুস খান, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গিয়াস উদ্দিন খান, মামুনুর রাজা চৌধুরী, ইউপি সদস্য আবুল কালাম শেখ, হেলাল উদ্দিন খান, মিছবাহ উদ্দিন, আব্দুল মনাফ খান, মঈন উদ্দিন চৌধূরী, সৈয়দ মাসুক আহমদ, নজই মিয়া খান, নজরুল ইসলাম চৌধূরী, আলতাফ হোসেন খান, আব্বাস খন্দকার, সামস উদ্দিন খান, মশিউর রহমান চৌধূরী, মো: সবুজ খান, আব্দুস ছামাদ খান, মো: শিব্বির আহমদ খান, মুহাম্মদ আলী খান, বাবুল খান প্রমুখ।
জানা গেছে, বিয়ানীবাজার উপজেলার ৪নং শেওয়লা ইউনিয়নের বালিঙ্গা গ্রামের অধিবাসীরা তাদের গ্রামের রাস্তাটি তৈরি করেছেন প্রায় ২৫ লাখ টাকা খরচ করে। টাকাগুলো দিয়েছেন দেশে-বিদেশে অবস্থানরত গ্রামের অধিবাসীরা। রাস্তাটির স্থায়িত্বের জন্য যাতে ভারী যানবাহন, বিশেষ করে ট্রাক বা ট্রাক্টর চলাচল করতে না পারে, সেজন্য রাস্তার প্রবেশমুখে পাকা পিলার নির্মাণ করেছেন। ৫শ পরিবারের সব সদস্য ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েই কাজটি করেছেন। কিন্তু এতে প্রবল বাধা হয়ে দাঁড়িয়েছেন ঐ গ্রামেরই দেওয়ান কামরুজ্জামান চৌধুরী কামরান। তিনি ৩টি ট্রাক্টরের মালিক। তার ট্রাক্টরগুলো চলাচলের জন্য তিনি পিলার তুলে দিতে নানাভাবে গ্রামবাসীকে প্রভাবিত করার চেষ্টা করছেন দীর্ঘদিন থেকে। ব্যর্থ হয়ে সম্প্রতি বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবদেনও করেছেন। এ সংবাদ জেনে গ্রামবাসীও প্রতিবাদে ফেটে পড়েন। তারা আন্দোলন কর্মসূচি শুরু করেন।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed