সিলেটে ইয়াবাসহ পিতা-পুত্র-কন্যা গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে সোমবার দুপুরে ইয়াবাসহ একই পরিবারের চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে এসএমপি‘র দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে একই পরিবারের চার পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনী ঘাটস্থ ঝালোপাড়ার বাসা নং-৮০/বি এর ২য় তলা হতে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- দক্ষিণ সুরমার ঝালোপাড়ার বাসিন্দা মৃত ইসমাঈলের পুত্র হারুন মিয়া (৫৮), তার দুই ছেলে স্বাধীন (১৯), সাগর মিয়া (২৪) ও মেয়ে ইপা (২১)।
তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed