চুনারুঘাটে নারী শ্রমিককে ধর্ষণ, আটক ১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে প্রাণ কোম্পানীর নারী শ্রমিককে পালাক্রমে ধর্ষণ করেছে দুই লম্পট। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, হবিগঞ্জ সদর উপজেলার বনদক্ষিন গ্রামের সিদ্দিক আলীর কন্যা গতকাল শনিবার দুপুরে মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকার প্রাণ কোম্পানীর ফ্যাক্টরীতে যাওয়ার পথে সদর উপজেলার ধুলিয়াখাল থেকে দুই যুবক তাকে একটি সিএনজিতে করে জোর করে তুলে চুনারুঘাটে নিয়ে যায়। পরে চুনারুঘাটের একটি পার্কে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে বিকেলের দিকে তাকে রক্তাক্ত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই পলাশ চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতাল এলাকা থেকে বাহুবল উপজেলার বিহারীপুর গ্রামের রজব আলীর ছেলে মামুন মিয়াকে আটক করে।
হবিগঞ্জ সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক মিঠুন রায় জানান, ধর্ষনের শিকার হয়ে নারী এক শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছে। তার প্রচুর রক্তকরন হচ্ছে। তাকে হাসপাতালে ভর্তি দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নারী শ্রমিক সাংবাদিকদের জানান, সে প্রাণ কোম্পানীর ফ্যাক্টরীতে যাওয়ার পথে মামুনসহ দুই যুবক তাকে জোর পূর্বক তুলে নিয়ে চুনারুঘাট উপজেলার একটি পার্কে পালাক্রমে ধর্ষণ করে রক্তাক্ত করেছে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মামুন মিয়া নামে এক যুবককে আটক করেছে। অপর যুবককে আটকের চেষ্টা চলছে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed