সিলেট সিটি নির্বাচনী প্রচারনায় মাঠে নামছেন লুনা
মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত দলীয় মেয়র প্রার্থীকে বিজয়ী করতে মাঠ নামছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা, সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদির লুনা। এমন গুঞ্জন আর গুজবে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মাঝে এখন অন্যরকম উদ্দীপনা বিরাজ করছে বলে জানাগেছে।
সূত্রে জানা যায়, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সকালে ঢাকা থেকে সিলেটে এসেছেন তাহসিনা রুশদির লুনা। তিনি সিটি নির্বাচনে দলীয় সমর্থিত মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে বিভিন্ন জায়গায় গণসংযোগ, প্রচার-প্রচারনা করবেন বলে বিএনপির বেশ কয়েকজন নেতা জানিয়েছেন।
বিএনপির নেতারা জানান, ইলিয়াসপত্নী লুনা সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামলে গণজোয়ার সৃষ্টি হবে। তারা মনে করেন, সিলেটে বিএনপি একটি শক্তিশালী দল। সেখানে ইলিয়াসপত্নীকে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে গণসংযোগ ও প্রচার-প্রচারনা অনুষ্ঠানে আনা হলে প্রার্থীর বিজয় অনেকটা এগিয়ে যাবে এমনটাই মনে করছেন বিএনপির নেতারা। তিনি ইতিমধ্যে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। যার ফলে নেতাকর্মীরা দলীয় প্রার্থীর পক্ষে কাজ চালিয়ে যাচ্ছেন। বিএনপির নেতারা আশাবাদি তাদের প্রার্থীর বিজয় হবে।
ইলিয়াসপত্নী যদি দলীয় প্রার্থীর পক্ষে মাঠে কাজ করেন তাহলে প্রার্থীর বিজয় নিশ্চিতটা কয়েক ধাপ এগিয়ে যাবে। তারপর দলীয় সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সিটি কর্পোরেশন এলাকার তৃণমূল নেতাকর্মীরা এলাকা ঘুরে বেড়াচ্ছেন। তারাও দলীয় সমর্থিত প্রার্থীর অবস্থান শীর্ষ রয়েছে বলে মন্তব্য করেন।
জানা গেছে, দলীয় সমর্থন পেয়ে নেতা-কর্মীদের নিয়েই বিরামহীন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মেয়র প্রার্থী আরিফুল হক। এতে করে বিএনপির নেতা-কর্মীদের মাঝে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নতুন করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
এমতাবস্থায় বিএনপির প্রভাবশালী নেতা ‘নিখোঁজ’ এম ইলিয়াসপত্নী তাহসিনা রুশদির লুনা ঢাকা থেকে সিলেটে এসে দল সমর্থিত প্রার্থীর জন্য মাঠে প্রচার-প্রচারণায় নামতে পারেন বলে জোর গুঞ্জন শুরু হয়েছে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের মধ্যে। নেতা-কর্মীরা মনে করছেন, লুনা মাঠে নামলে নির্বাচনে বিএনপি প্রার্থীর বিজয় সহজ হবে।
প্রসঙ্গত, গত উপজেলা নির্বাচনে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদি লুনা বিএনপি সমর্থিত বিশ্বনাথ-ওসমানীনগর-বালাগঞ্জ উপজেলা নির্বাচনে প্রচার-প্রচারনায় অংশগ্রহন করেন। ফলে ওই তিন উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হন।
Related News
ওসমানী হাসপাতালে হামলা-লাঞ্ছনার অভিযোগ, তদন্ত কমিটিতেই সীমাবদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগের অন্যতম প্রধান সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান। উন্নতRead More
সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় স্বামীকে হত্যা, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের কাষ্টঘর সুইপার কলোনীতে স্ত্রীর ছবি ও ভিডিও ধারণের প্রতিবাদ করায়Read More



Comments are Closed