Main Menu

সিলেটে সাংবাদিকের মোবাইল ও টাকা ছিনতাই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম-এর প্রধান সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার। এসময় ছিনতাইকারীরা তার সাথে থাকা মোবাইলফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

বুধবার রাত আনুমানিক ১টার দিকে এঘটনা ঘটে।

জানা যায়, তিনি রাতে তার কর্মস্থল থেকে রিক্সাযোগে সিটি ক্লিনিকে এক আত্নীয়কে দেখতে যাচ্ছিলেন। দাড়িয়াপাড়া-শহীদ সামসুদ্দিন আহমদ হাসপাতাল রাস্তায় সোনালী ব্যাংক স্টাফ কোয়াটার পার হওয়ার পরই পেছন দিক থেকে দুই মোটরসাইকেলে আসা ৪ ছিনতাইকারী অস্ত্রের মুখে জিম্মি করে তার সর্বস্ত্র লুটে নেয়।

বিষয়টি পুলিশের উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

কোতোয়ালী থানার ওসি মোসাররফ হোসাইন বলেন, আমরা ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা করছি।

Share





Related News

Comments are Closed