ঘুষের টাকাসহ হাতেনাতে আটক সাব-রেজিস্ট্রার
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনায় ঘুষগ্রহণের অভিযোগে সাব-রেজিস্ট্রারসহ ২ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আটঘরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
দুদক জানায়, চারটি সাফ কাবলা দলিল নিষ্পত্তির বিনিময়ে আটঘরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার ইশরাত জাহান ১৪ হাজার টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি দুদককে অবহিত করা হয়।
মঙ্গলবার বিকেলে সাব-রেজিস্ট্রার ইশরাত জাহানকে ১৪ হাজার টাকা ঘুষ দেয়া হয়। এ সময়, ঘুষের টাকাসহ তাকে এবং মহুরি আশরাফুল আলমকে আটক করে দুদক। তবে, ঘুষ প্রদানকারীর নাম প্রকাশ করেনি দুদক।
« ফোন কেন হ্যাং হয়, মুক্তি পেতে কী করবেন? (Previous News)
(Next News) অনুমোদিত নকশা ছাড়াই বহুতল ভবন নির্মাণ »
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed