মেয়র প্রার্থী সেলিমের নির্বাচনী কার্যালয় উদ্ধোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সিলেট নাগরিক কমিটি মনোনীত মেয়র পদপ্রার্থী বদরুজ্জামান সেলিম বলেছেন- আমার রাজনীতির প্রধান নীতিই ছিল জনকল্যান। আমার পথ চলার প্রেরণার উৎস হচ্ছে জনগণের ভালবাসা। আমার এলাকাবাসী ও নগরীর সবকটি ওয়ার্ডের শুভাকাংখী ও শুভানুধ্যায়ীদের ভালবাসা ও উদ্দীপনা আমাকে কাংখিত বিজয় অর্জনে প্রেরণা জোগাবে। জনতার ভালবাসায় আমার বাস প্রতীক বিজয়ের পথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
বুধবার (১১ জুলাই) আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ এলাকায় তাঁর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্ধোধন অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন।
উদ্ধোধনের পুর্বে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন শাহী ঈদগাহ হাজারীবাগ জামে মসজিদের ইমাম মাওলানা মুহিবুর রহমান মিঠিপুরী। আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ঐতিহাসিক শাহী ঈদগাহ জামে মসজিদের সেক্রেটারী হাজী শোয়েব আহমদ। এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী মানিক মিয়ার সভাপতিত্বে ও হাজী সাইস্তা মিয়ার পরিচালনায় প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্ধোধনী অনুষ্ঠানে নগরীল ২৭টি ওয়ার্ডের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন শ্রেনীপেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুন নুর, আলহাজ্ব এনাম আহমদ, হাজী ইলিয়াস মানিক, ওয়াহিদুজ্জামান রানা, সমাজসেবী আমিনুর রশীদ খোকন, লিটন আহমদ, জিল্লুর রহমান মনি, আব্দুল করিম জোনাক প্রমুখ।
Related News
সিলেটে ময়লার ছবি তুলে জিতে নিন লাখ টাকা: সিসিকের ছবি তোলার প্রতিযোগিতা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে যেখানে-সেখানে ময়লা ফেলা, খাল-ছড়া-নদী দূষণ কিংবা এডিস মশার প্রজননস্থলের ছবিRead More
ওসমানী হাসপাতালে হামলা-লাঞ্ছনার অভিযোগ, তদন্ত কমিটিতেই সীমাবদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগের অন্যতম প্রধান সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান। উন্নতRead More



Comments are Closed