গোলাপগঞ্জে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে পাহাড় কাটার অভিযোগে গৌছ উদ্দিন (৪২) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
বুধবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জি উপজেলার ধারাবহর এলাকায় অবৈধ ভাবে পাহাড় কাটার দায়ে এ জরিমানা করেন।
উপজেলার আমুড়া ইউপির ধারাবহর এলাকায় অবৈধ ভাবে গোলাপগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের সাইন বোর্ড সাটানো বিশাল পাহাড় কেটে একাধিক ট্রাক দিয়ে মাটি অন্যত্র নিচ্ছেন উপজেলার ধারাবহর এলাকার মৃত লুৎফুর রহমানের ছেলে গৌছ উদ্দিন। সংবাদ পেয়ে গোলাপগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টির সত্যতা পেয়ে গৌছ উদ্দিনকে পরিবেশ সংরক্ষণ আইন সংশোধিত ২০১০ এর ৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed