Main Menu

জনপ্রিয় তরুণ নাট্য অভিনেতা ইমু আর নেই

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নাট্য অঙ্গনের প্রিয় মুখ উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর নাট্য বিভাগ সম্পাদক তরুণ নাট্য শিল্পী তানভীর আহমদ ইমু (২১) আর নেই।
বুধবার (১১ জুলাই) দুপুরে সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে আকস্মিক হৃদযন্ত্র বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহী…রাজিউন) ।বিকেলে জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর গ্রামের বাড়ি উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলউড়া গ্রামে তাকে দাফন করা হয়।
মরহুমের বাবা আব্দাল মিয়া জানান, ছেলে তানভীর ছোটবেলা থেকে পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতি কর্মকান্ডে সক্রিয় হয়ে গড়ে উঠে। বুধবার সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষনিকভাবে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সতীশ গোস্বামী জানান, উদীচী একজন সম্ভাবনাময় তরুন নাট্য শিল্পীকে হারিয়েছে। সংগঠনের হয়ে সে জাতীয় পর্যায়ে অভিনয় করে প্রশংসিত হয়। তাঁর অকাল মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, তরুণ সংস্কৃতি কর্মী তানভীর আহমদ এর অকাল মৃত্যুতে জগন্নাথপুর শহীদ মিনারে বিকেলে তাৎক্ষনিক শোক সভায় সভাপতিত্ব করেন উদীচীর সভাপতি সতীশ গোস্বামী। সংস্কৃতি কর্মী রনি রাজ এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, উদীচীর উপজেলা সাধারণ সম্পাদক দিপক দে, সাংস্কৃতিক কর্মী জয়দ্ধীপ সুত্রধর বীরেন্দ্র, অমিত দেব, শশী কান্ত গোপ, মুজিবুর রহমান মুজিব, আব্দুল মুকিত প্রমুখ।
প্রসঙ্গত, তানভীর আহমদ ইমু ছোটবেলা থেকে জগন্নাথপুরের সাংস্কৃতিক অঙ্গণে সক্রিয় ভাবে জড়িত। তার অভিনীত দুইটি নাটক বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে। এছাড়া তার অভিনীত জনপ্রিয় ’সিংহাসন’ নাটকটি জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় রার্নাস আপ হয়। এ নাটকে সে রাজা চরিত্রে অভিনয় করে সর্বমহলে প্রশংসিত হয়।
এছাড়াও শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, পৌর আওয়ামীলীগ সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভ্ইূয়া, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি নুরুল হক, জগন্নাথপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, জগন্নাথপুর শিল্পকলা একাডেমীর শিক্ষক পরিতোষ চক্রবর্তী শিবু, বিজয় দেব, সিলেট বেতারের সাবেক কণ্ঠ শিল্পী মৌসুমী রায়, সাংস্কৃতিক কর্মী তৈয়বুর রহমান সিতু, জুয়েল আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed