মুরগি খামারে বিদ্যুৎস্পৃস্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: জয়পুরহাট সদর উপজেলার রাংতা গ্রামে মুরগি খামারে কাজ করার সময় তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই খামার মালিক ও তার স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার রাংতা গ্রামের আবদুল আজিজের ছেলে মজিবর রহমান (৪৬) এবং তার স্ত্রী কারিমা খাতুন (৩৮)।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন জানান, মঙ্গলবার সকালে রাংতা গ্রামে ভ্যানচালক মজিবর রহমান ও তার স্ত্রী কারিমা খাতুন তাদের নিজেদের অনেক কষ্টে গড়ে তোলা ছোট্ট মুরগি খামারে কাজ করতে যান।
কাজ করার কোনো একসময় অসর্তকতাবশত বৈদ্যুতিক তারে স্বামী মজিবর রহমান জড়িয়ে যান। পাশে থাকা স্ত্রী কারিমা তাকে ছাড়াতে গেলে তিনি নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে প্রতিবেশীরা গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
এদিকে গ্রামের কেউ কেউ বলছেন, তাদের ওই মুরগি খামারে শিয়াল মারার জন্য পাতা বৈদ্যুতিক তারে অসর্তকতাবশত জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed