Main Menu

পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মোঃ অালী হাসান: জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ হোসেন জানান, সকালে পশ্চিম রামচন্দ্রপুর এলাকায় রাস্তা পারাপারের সময় চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস নামে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার পরনে লুঙ্গি ও গায়ে ব্লু রঙের টিশার্ট ছিল । এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সান্তাহার বেলওয়ে পুলিশকে জানানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed