সিসিক নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ছয়জন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
সোমবার (৯ জুলাই) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সিলেটে নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার হাতে তারা মনোনয়ন প্রত্যাহারের লিখিত আবেদনপত্র জমা দেন বলে জানান সিলেট সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার সরকার।
তিনি জানান, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে চারজন ও রোববার দুইজন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
সোমবার মনোনয়ন প্রত্যাহার করে নেয়া চার প্রার্থী হলেন, ৮ নং ওয়ার্ডের মো. সিরাজ খান, ১৪ নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম শামীম ও ২০ নং ওয়ার্ডের মিঠু তালুকদার ও ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আফজাল উদ্দিন।
এর আগে রোববার মনোনয়ন প্রত্যাহার করে নেয়া ২ জন প্রার্থী হলেন, ২১নং ওয়ার্ডের এনামুল হক এবং ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খসরু আহমদ।
এদিকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন সোমবার পর্যন্ত ছয় কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিলেও কোনো মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত এ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে মোট ১২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১০ জুলাই আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। সবশেষে ঘোষিত তফসীল অনুযায়ী আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন।
Related News
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% ভাগ-বাটোয়ারা বাতিলের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ওRead More
সিলেটে বিপুল পরিমাণ রেড বুল ও মনস্টারসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২টি রেড বুলRead More



Comments are Closed