হবিগঞ্জে টমটম চাপায় স্কুলছাত্রী নিহত
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের গদাইনগর এলাকায় টমটম চাপায় জেসমিন (৫) নামের এক শিশু নিহত হয়েছে।
সোমবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পাইকপাড়া-সাধুরবাজার সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জেসমিন উপজেলার গদাইনগর গ্রামের কদর আলীর মেয়ে ও স্থানীয় প্রাইমারী স্কুলের ১ম শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্র জানায়- জেসমিন তার মায়ের সাথে গদাইনগর এলাকায় রাস্তা পারাপারের সময় পাইকপাড়াগামী একটি টমটম তাকে গুরুতর ভাবে চাপা দেয় । এতে সে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ডাক্তার রাজিব চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
Related News
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More



Comments are Closed