হবিগঞ্জে বিএনপির প্রতীকী অনশন
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারর্পারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতীকী গণ অনশন কর্মসূচি পালন করছে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০ টায় হবিগঞ্জ পৌরমঞ্চে প্রতীকী অনশনের আয়োজন করেন জেলা বিএনপি। অনশনে অংশ নিতে সকাল থেকেই খন্ড খন্ড মিছিল সহকারে নেতাকর্মীরা জড়ো হন পৗরমঞ্চের সামনে। এসময় নেতাকর্মীরা নানা শ্লোগানে মুখরিত হয় হবিগঞ্জ পৌরমঞ্চের আশপাশ এলাকা।
অনশনে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র জি.কে গউছ, জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট মনজুর উদ্দিন শাহীন, এডভোকেট সামছু মিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক আজিজুর রহমান কাজল, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহেমদ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক এমরান,সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন, উপজেলা যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামাল ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন প্রমুখ। এছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী প্রতীকী অনশনে অংশগ্রহণ করেন।
Related News
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More



Comments are Closed