Main Menu

টঙ্গীতে সেপটিক ট্যাংকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে নির্মাণাধীন চতুর্থ তলা ভবনের সেপটিক ট্যাংকে পড়ে তিন শ্রমিক মারা গেছেন। সোমবার দুপুর পৌনে ১টার দিকে টঙ্গীর সাতাইশ এলাকায় এ ঘটনা ঘটে।

টঙ্গী দমকল বাহিনীর স্টেশন অফিসার আশিকুর রহমান জানান, প্রথমে নির্মাণ শ্রমিক আতিক (২৮) ওই ভবনের সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে অপর শ্রমিক শাহীন (২৫) তাকে উদ্ধারের জন্য সেপটিক ট্যাংকে নেমে চেষ্টা চালায়। সেও ফিরে না আসায় অপর সহকর্মী শ্রমিক ফারুক (৩০) তাদের সন্ধান নিতে গিয়ে সেও নিখোঁজ হয়। এ ঘটনায় স্থানীয়রা দমকল বাহিনীকে খবর পাঠান। পরে স্থানীয়দের সহায়তায় ওই তিন শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহতদের উদ্ধার করে সাতাইশ এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

নিহতরা হচ্ছে ময়মনসিংহের আতিকুর রহমান (২৮) ও শাহিন আলম (২৫) এবং রংপুরের ফারুক হোসেন (৩০)।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্মাণাধীন ভবনের মালিক ইউসুফ আলী বলে জানা গেছে।

টঙ্গী থানার ওসি মো. কামাল হোসেন জানান, গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed