Main Menu

মাধবপুরে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে বসে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির পরিকল্পনা করার সময় ৩ জনকে দেশীয়অস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে রোববার (৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার তুলসীপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে জাহেদুল ইসলাম (২৩), কালিকাপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রবিন (২০) ও কমলপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে জাকির হোসেন (১৮)। এ সময় তাদের হেফাজত থেকে একটি ধারালো রামদা, দুটি বড় ছোড়া ও একটি ফিকল উদ্ধার করা হয়।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কাওছার আলম জানান, ১০/১২জনের একটি সশস্ত্র ডাকাতদল ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরের প্রেক্ষিতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালায়। এ সময় উল্লেখিত ৩ ডাকাতকে অস্ত্র সহ গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে এসআই আক্তারুজ্জামান বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। সোমবার (৯ জুলাই) দুপুরে ধৃত ডাকাতদেরকে আদালতে সোপর্দ করা হয়।

Share





Related News

Comments are Closed