Main Menu

মাধবপুরে ভবন থেকে মাথায় পাইপ পড়ে শ্রমিক নিহত

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি বহুতল ভবনের প্রায় ৪০ ফুট উপর থেকে মাথায় পাইপ পড়ে তপু ঘোষ (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেজোরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তপু উপজেলার জগদীশপুর গ্রামের রতন ঘোষের ছেলে।
জানা যায়, সকাল থেকে তপু যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের বহুতল ভবনের নিচে কাজ করছিলেন। সেসময় ভবনের ৪০ ফুট উপর থেকে লোহার একটি পাইপ তার মাথার ওপরে পড়লে গুরুতর আহত হন তিনি। সহকর্মী শ্রমিকরা দ্রত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মির্জা মো. সাইফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed