সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় শাবি প্রেসক্লাবের নিন্দা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সংবাদ সংগ্রহকালে সংবাদকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। উভয় বিশ্ববিদ্যালয়ে সংবাদ সংগ্রহকালে পৃথকভাবে চবিতে একজন ও জবিতে পাঁচজন সংবাদকর্মী আহত হয়। উভয় ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এক যৌথ বিবৃতি দিয়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মনসুর ও সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফ।
সোমবার এক যৌথ বিবৃতিতে তারা বলেন, রবিবার জবিতে অন্য একটি ছাত্রসংগঠনের মিছিলের সংবাদ সংগ্রহের সময় মিছিলকারী ও সংবাদকর্মীদের উপর হামলা চালায় শাখা ছাত্রলীগ নেতারা। এ ঘটনায় জবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি সামি সরকার, সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক লতিফুল ইসলাম, আমার সংবাদের আসলাম অর্ক, ইত্তেফাকের সংবাদদাতা আহসান জোবায়ের ও ডেইলি সান এর সাংবাদিক কবির হোসেন আহত হন। অথচ সংবাদকর্মী পরিচয় দেওয়ার পরও ছাত্রলীগ কর্মীরা তাদের উপর হামলা করে। একই দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও পেশাগত দ্বায়িত্ব পালনকালে জাগো নিউজের ক্যাম্পাস প্রতিবেদক আব্দুল্লাহ রাকিবকে শারীরিকভাবে লাঞ্ছনা করে এক ছাত্রলীগ কর্মী। অন্য দিকে একই সাংবাদিককে জবাই করে হত্যার হুমকি দিয়েছে এক ছাত্রলীগ নেতা।
বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, জবিতে সাংবাদিক লাঞ্ছনার সাথে জড়িত ছাত্রলীগ নেতা রিয়াজ, পরাগ, নূরে আলম, হৃদয় প্রমুখ। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক লাঞ্ছনাকারী ছাত্রলীগ কর্মীর নাম আজাদ হোসেন সাব্বির এবং একই সাংবাদিককে জবাই করার হুমকি দেন সাবেক কমিটির উপ-দফতর সম্পাদক ও ভিএক্স গ্রুপের নেতা মিজানুর রহমান বিপুল।
এ ধরণের অতর্কিত হামলা ও লাঞ্ছনার ঘটনায় সাংবাদিকতার মত একটি স্বাধীন ও মুক্ত পেশা হুমকির সম্মুখীন হবে বলে আমরা মনে করি। আমরা চাই, শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয় সারা বাংলাদেশের সকল ক্যাম্পাস প্রতিবেদকদের সুরক্ষায় বিশ^বিদ্যালয় প্রশাসন, রাজনৈতিক সংগঠন, সংশ্লিষ্ট গণমাধ্যম এবং সাংবাদিক নেতৃবৃন্দ যথেষ্ট উদার ও গণতান্ত্রিক মানসিকতা পোষণ করবেন।
তারা আরো বলেন, এ ধরনের জঘন্য হামলা ও লাঞ্ছনার শিকার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শাস্তিমূলক কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। প্রশাসনের এমন আচরণ অত্যন্ত দু:খজনক। আমরা আশা করবো প্রশাসন দ্রæততম সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করবেন। এছাড়া সাংবাদিক লাঞ্ছনার সাথে জড়িতদের আজীবন বহিস্কার করে বঙ্গবন্ধুর হাতেগড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে আগাছামুক্ত করতে শাখা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের আহবান জানান তারা।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed