সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন জেলা কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। শনিবার (৭ জুলাই) রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি এ জেলা কমিটির অনুমোদন দেয়।
সামছুজ্জামান জামানকে সভাপতি ও মোহাম্মদ মুনাজ্জির হোসেনকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল।
মো. সামছুজ্জামান জামান জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও মুনাজ্জির হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা। দুজনেই দীর্ঘ দিন যাবৎ বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, রাসেল আহমদ, মোস্তাক আহমদ। যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আহমদ, আবুল কাসেম দুলু, মাশুক আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল আহাদ জুয়েল। এদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
নবগঠিত কমিটির সভাপতি মো. সামছুজ্জামান জামান জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল বলয়ের হিসেবে পরিচিত। অপরদিকে সাধারণ সম্পাদক মোহাম্মদ মুনাজ্জির হোসেন পরিচিত জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের অনুসারী হিসেবে।
এছাড়া সহ-সভাপতি মোস্তাক আহমদ, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আহমদ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমানের অনুসারী বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০১৩ সালে আব্দুল্লাহ আল নোমানকে আহ্বায়ক, মো. শাহজাহান ও নুরুল ইসলাম সাজুকে যুগ্ম আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন হয়েছিল। গত এক মাস যাবৎ কমিটি গঠন নিয়ে দৌড়ঝাঁপ শেষে ঘোষিত হলো নতুন কমিটি।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed