বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় কারিমা বেগম (৯) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গোমরাগুল গ্রামের ফজর আলীর মেয়ে ও গোমরাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী। শনিবার (৭ জুলাই) বেলা ২টায় গোমরাগুল গ্রামের রাস্তায় এঘটনাটি ঘটে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় কারিমা বেগম শনিবার বেলা ২টায় বিদ্যালয়ের টিফিনের সময় নাস্তা করে বিদ্যালয়ের যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর বাড়ির সম্মুখের রাস্তায় একটি সিএনজি অটোরিক্সায় অন্যান্য সহপাঠীদের সাথে উঠে। অটোরিক্সাটি গোরাগুল গ্রামের নজির মিয়ার বাড়ির সামনে পৌঁছলে কারিমা লাফ দিয়ে গাড়ি থেকে নামার চেষ্টা করে। এসময় কারিমার মাথা ওই চলন্ত সিএনজি অটোরিক্সার নীচে ডুকে পড়লে গাড়ির চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
সিলেটে আপন ভাতিজীর সর্বনাশ করল চাচা!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের পঞ্চম শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সী আপনRead More
গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিত মানববন্ধন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ফুসে উঠছে বাঘা ইউনিয়নবাসী।Read More



Comments are Closed