জকিগঞ্জে দুই হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জ থানা এলাকা থেকে ২০১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত মোঃ ফারুক আহমেদ (৩৩) জকিগঞ্জ উপজেলার পশ্চিম লোহারমহল গ্রামের নুুরুদ্দিনের পুত্র।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে সিলেট জেলার জকিগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জকিগঞ্জ থানাধীন ঈদগাঁও বাজারস্থ মরহুম আলী মার্কেটের জনপ্রিয় রেষ্টুরেন্টর সামনে পাকা রাস্তার উপর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী ফারুককে আটক করা হয়। তার কাছ থেকে ২০১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে বিভিন্ন ধরণের মাদক দ্রব্য ক্রয় করে নিজ হেফাজতে রাখে এবং পরে বিভিন্ন মাদক সেবনকারীর নিকট বিক্রয় করে বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে আপন ভাতিজীর সর্বনাশ করল চাচা!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের পঞ্চম শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সী আপনRead More
গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিত মানববন্ধন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ফুসে উঠছে বাঘা ইউনিয়নবাসী।Read More



Comments are Closed