মৌলভীবাজারে প্রাইভেটকার-অটো সংঘর্ষে নিহত ৬
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজার সদর উপজেলায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চার সদস্যসহ ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার নাদামপুর কেজি স্কুলের সামনে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক শিলা বেগম এ খবর নিশ্চিত করেন।
নিহতরা হলেন—সদর উপজেলার শেরপুর এলাকার আব্দুল গনি তালুকদারের ছেলে জাহাঙ্গীর তালুকদার (৩৮), নাহিদ তালুকদার (২৬), মেয়ে সাজনা বেগম (২৮) ও তার ছেলে সাইফ আহমদ (১২)। তারা সবাই একই পরিবারে সদস্য। অন্য দু’জন হলেন- করিমপুর এলাকার ছাতিব মিয়ার ছেলে অটোরিকশা চালক শাহাদাৎ মিয়া (২৪) ও সিলেটের ওসমানীনগর থানার তাজপুর এলাকার তছদ্দর মিয়ার ছেলে লায়েছ মিয়া (২৮)।
দূর্ঘটনায় গুরুতর আহত তিন বছরের শিশু নুরজাহান ও চার বছরের শিশু মোস্তাক এবং তাদের মা ইয়াছমিন আক্তারকে আশংকাজনক অকস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার সদর হাসাপাতালের ইমাজেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদেকুল আলম। তিনি বলেন, শিশু দুটির মাল্টিপুল ফ্যাকচার হয়েছে। তাদের হাতে ও পায়ে এবং শরীরের অন্যান্য স্থানে ফ্যাকচার হয়েছে। তাদের মায়ের ব্রেইনে আঘাতে অজ্ঞান অবস্থায় রয়েছেন।
নিহত সাজনা বেগমের আরেক ছেলে সায়েম আহমদ জানায়, আত্মীয়ের বাড়ি থেকে তার মা ও ভাই এবং দুই মামা বাড়ি ফিরছিলেন। সড়ক দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার শেরপুর থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশা সদর উপজেলার মনুরমুখ ইউনিয়নের নাদামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার মনুমুখ ইউনিয়নের ইউপি সদস্য শাহ ইমরান সাজু বলেন, ‘দুর্ঘটনায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার যাত্রীসহ মোট ছয় জন নিহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেছে।’
পুলিশের সহকারী উপ-পরিদর্শক শিলা বেগম বলেন, ‘চার জনের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাকি দুই জনের লাশ আনা হচ্ছে। তবে এখনও হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।’
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম বলেন, নিহতদের মধ্যে অটোরিকশা চালকসহ যে পাঁচজন যাত্রী ছিলো তাদের সবাই নিহত হয়েছে। এর মধ্যে একই পরিবারের ৪ সদস্য রয়েছেন। এছাড়া প্রাইভেট কারের এক যাত্রী নিহত হয়েছে।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed