Main Menu

বিশ্বনাথে গাঁজাসহ যুবক আটক

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে একশত গ্রাম গাঁজাসহ বাবুল মিয়া (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে উপজেলার জানাইয়া (মাঝপাড়া) গ্রামের জাহিদ আলীর ছেলে। শুক্রবার (৬ জুলাই) রাত ৯টায় জানাইয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই সবুজ কুমার নাইডু’র নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে একশত গ্রাম গাঁজাসহ বাবুল মিয়াকে আটক করে। এব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, আটককৃত বাবুল মিয়াকে শনিবার আদালতে প্রেরণ করা হবে।

Share





Related News

Comments are Closed