Main Menu

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে আব্দুল খালেক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরে হরষপুর রেল স্টেশনের অদূরে সুলতানপুর রাস্তার নিকট এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা।

হরষপুর রেল স্টেশন মাস্টার ফরশ আলী জানান, বৃহস্পতিবার সকালে আব্দুল খালেক হরষপুর বাজারে দুধ বিক্রি করে রেল লাইনের উপর দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী ট্রেনের নিচে পড়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- বিষয়টি শ্রীমঙ্গল রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

Share





Related News

Comments are Closed