আপিলে ১ মেয়র প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বহাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রাথমিক বাছাইয়ে বাতিল হওয়া মনোনয়নপত্রের মধ্যে এক মেয়র প্রার্থীসহ ১১ জনের মনোনয়নপত্র আপিলে বহাল রয়েছে। আপিলে প্রার্থীতা ফিরে পাওয়াদের মধ্যে একজন মেয়র প্রার্থী, ৫ জন কাউন্সিলর প্রার্থী ও ৫ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী।
বৃহস্পতিবার (৫ জুলাই) এসব তথ্য নিশ্চিত করেন সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা বিধু ভূষণ ধর।
এর আগে তফশীল ঘোষণার পর থেকে ২৮ জুলাই মনোনয়ন জমা প্রদানের শেষ দিন পর্যন্ত মেয়র পদে ৯ জন ও কাউন্সিলর পদে ২০০ জন প্রার্থী মনোনয়ন জমা প্রদান করেন। এরপর ১ ও ২ জুলাই প্রাথমিক বাছাইয়ে ৩ স্বতন্ত্র মেয়র প্রার্থী, ১০ সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং ৭ সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। পরবর্তীতে তাদের মধ্যে ১৫ জন আপিল করেছেন। বাকিরা বৃহস্পতিবার পর্যন্ত আপিল করেননি।
আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী এহসানুল হক তাহের। তবে অপর স্বতন্ত্র মেয়র প্রার্থী কাজী জসিম উদ্দিন আপিল করেও তার প্রার্থীতা ফিরে পাননি। আর আপিল থেকে বিরত ছিলেন মুক্তাদির আহমদ তফাদার।
আপিলে ফিরে পাওয়া কাউন্সিলর প্রার্থীদের মধ্যে রয়েছেন- ৫নং ওয়ার্ডের নিলুফা সুলতানা চৌধুরী লিপি, ৩নং ওয়ার্ডের রাজিব কুমার দে, ১১নং ওয়ার্ডের আব্দুর রকিব বাবলু, ২৫নং ওয়ার্ডের আশিক আহমদ ও ২২নং ওয়ার্ডের মোহাম্মদ দিদার হোসেন। এছাড়া আপিল করে নির্বাচনে টিকে যাওয়া সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে রয়েছেন- ৩নং ওয়ার্ডের শ্যামলী সরকার, ৭নং ওয়ার্ডের ক্ষমা রানী দে, শিবাণী দেব রায়, ৬নং ওয়ার্ডের রেহানা ইয়াসমিন ও ৯নং ওয়ার্ডের বেগম আলিমুন।
Related News
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জনRead More
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More



Comments are Closed