গোয়াইনঘাটে নৌকা ডুবে নিখোঁজ ১
গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নৌকা ডুবে আব্দুর রশিদ (৩৫) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের ইরফান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (০৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়ি থেকে নন্দীরগাঁও ইউনিয়নের শিমুলতলা গ্রামে শ্বশুরবাড়ি যাওয়ার সময় কদমতলা নামক স্থানে পৌঁছলে স্রোতের কবলে পড়ে তাকে বহনকারি নৌকাটি ডুবে যায়। এ সময় তার সাথে থাকা অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও আব্দুর রশিদ স্রোতের টানে তলিয়ে যান। এর পর থেকে স্থানীয় লোকজন অনেক খোঁজ করেও তার সন্ধান না পেয়ে সিলেট ফায়ার সার্ভিসে খবর দেয়।
বৃহস্পতিবার (০৫ জুলাই) সকাল থেকে ডুবুরিরা ঘটনাস্থল ও এর আশপাশ এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়ে আসলেও বিকেল পর্যন্ত তার কোন সন্ধান পায়নি।
নন্দীরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল জানান, নৌকা ডুবির পর থেকেই স্থানীয় লোকজনসহ ডুবুরিদলের সদস্যরা নিখোঁজ ব্যক্তির সন্ধান চালিয়ে আসছে। কিন্তু নৌকা ডুবে যাওয়ার স্থানসহ আশপাশ এলাকায় সন্ধান চালিয়েও তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed