বিএনপি নেতা সালেহ খসরুর বাসায় পুলিশি তল্লাশি, নিন্দা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরুর বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ জুলাই) রাত ১টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ এ তল্লাশি চালায় বলে জানান মহানগর বিএনপির এ নেতা।
তিনি জানান, মাঝরাতে একদল পুলিশ এসে তাঁর ভাই ও সিলেট মহানগর যুবদল নেতা কামরুল হাসান শাহিনের খোঁজ করে। পরে তাকে বাসায় না পেয়ে পুলিশ চলে যায়।
তিনি আরো জানান, পুলিশের কাছে জানতে চাইলে তারা বলেন আমার ও আমার ছোট ভাই শাহিনের বিরুদ্ধে নগরীতে ‘নাশকতার পরিকল্পনা করার’ অভিযোগ রয়েছে। তবে আমি পুলিশের কাছে তল্লাশির ব্যাপারে কাগজপত্র চাইলে তারা কোন কিছুই দেখাতে পারেনি।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন তল্লাশির বিষয়টি নিশ্চিত করলেও এর বেশি কোন তথ্য জানাননি।
সিলেট জেলা ও মহানগর বিএনপির নিন্দা
সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু ও মহানগর যুবদল নেতা কামরুল হাসান শাহীনের বাসায় মঙ্গলবার গভীর রাতে পুলিশী তল্লাশীর নামে হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে এই ধরনের কর্মকান্ড পরিহারের দাবী জানান তারা।
বুধবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন- গভীর রাতে সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু ও যুবদল নেতা কামরুল হাসান শাহীনের বাসায় পুলিশী তল্লাশীর নামে হয়রানী কোনভাবেই মেনে নেয়া যায়না। অবৈধ সরকার তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে সাজা দিয়ে কারাগারে আটকে রেখেছে। গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বাধাগ্রস্থ করতে এবং আসন্ন সিটি নির্বাচনে জনমনে ভীতি সৃষ্টি করতে নেতাকর্মীদের পুলিশী হয়রানী করছে। আমরা এই ধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রতি জোর দাবী জানাচ্ছি।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed