‘বিটিভিতে রাস্ট্রের স্বার্থই অগ্রাধিকার পায়’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, সংসদ টিভি ও বিটিভি চট্রগ্রাম আঞ্চলিক কেন্দ্রের পরিচ্ছন্ন ছবি ও সুস্পট শব্দসহ স¤প্রচার নিশ্চিত করণের লক্ষে সিলেট জেলার ক্যাবল অপারেটরদের সাথে ৪ জুলাই বুধবার সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেটের জেলা প্রশাসক নূমেরী জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিটিভির পরিচালক (অর্থ) যুগ্ম সচিব মোঃ ইউসুফ আলী।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশে ক্যাবল সিস্টেমের মাধ্যমে যোগাযোগের যে বিপ্লব হয়েছে এর কৃতিত্ব বিটিভির। বিটিভি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাস্ট্রের স্বার্থই রক্ষা করে এবং সরকারের স্বার্থ অগ্রাধিকার পায়। আর সরকারের স্বার্থ মানে জনগনের স্বার্থ। বিটিভি জনসচেতনতা মূলক স¤প্রচার সবচেয়ে বেশি করে এবং সকল স¤প্রচার জনকল্যাণ মূলক। স¤প্রচার বিষয়ে তিনি বলেন বিটিভি এখন সম্পূন্ন ডিজিটাল হয়ে গেছে। কিছু দিনের মধ্যেই ছবি ও সুস্পট শব্দসহ স¤প্রচার সমস্যা সমাধান হয়ে যাবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিটিভির কন্ট্রোলার-লাইসেন্স ম্যানেজার মোঃ জুলফিকার রহমান কোরাইশী। উক্ত মতবিনিময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সন্দ্বীপ কুমার সিংহ, বিটিভি সিলেট উপকেন্দ্রের প্রধান মকবুল হোসেন, সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্ত ও সিলেট জেলার ক্যাবল অপারেটরবৃন্দ।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed