গোয়াইনঘাটে ফের বন্যা, ক্ষয়ক্ষতি ব্যাপক
গোয়াইনঘাট প্রতিনিধি: টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারনে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ফের বন্যা দেখা দিয়েছে। বন্যায় উপজেলা সদরের সাথে বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন রয়েছে। বিপাকে পড়েছেন প্রায় ২ শতাধিক গ্রামের মানুষ।
গত ২ দিনের টানা বৃষ্টি ও সারী এবং পিয়ান নদী দিয়ে নেমে আসা পাহাড়ী ঢলে উপজেলার সর্বত্র তলিয়ে গেছে। বিশেষ করে পুর্ব জাফলং ইউনিয়নের আসামপাড়া হাওর, সাঙ্কিভাঙ্গা হাওর, বাউরভাগ হাওর, জাফলং চা-বাগান, আলীরগাও ইউনিয়নের নাইন্দা হাওর, তীতকুল্লি হাওর, বুধিগাঁও, কাকুনাখাই হাওর, কাকুনাখাই, খলা, সতিপুর হুদপুর, উজুহাত, পাঁচসেউতি, খলাগ্রাম, নয়াখেল, খাষ মৌজা, ফুলেরগ্রাম, লাফনাউট, খমপুর, আলীরগ্রামসহ অধিকাংশ গ্রামের মানুষ পানিবন্দি রয়েছে। এছাড়া ডৌবাড়ী, পশ্চিম জাফলং, লেঙ্গুড়া, তোয়াকুল, রস্তমপুর, নন্দিরগাঁও এবং ফতেপুর ইউনিয়নের একাংশসহ বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে।
এদিকে দেশের বৃহত্তম বিছনাকান্দি ও জাফলং পাথর কোয়ারী দুটি বন্ধ থাকায় লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
তাছাড়া রোপা আউশ ও বোনা আমন ক্ষেত সম্পন্ন পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে। এতে কৃষকরা অজানা আতংকে রয়েছেন। অপরদিকে কয়েক শতাধিক মৎস খামার পানিতে তলিয়ে যাওয়ায় কোটি টাকার ক্ষতির আশংকা দেখা দিয়েছে। মঙ্গলবার উপজেলার সারী-গোয়াইনঘাট সড়কের বিভিন্ন স্থানে পানি উঠায় উপজেলা সদরের সাথে বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন রয়েছে। ঘরমুখো মানুষ কষ্ঠ করে পায়ে হেটে বাড়ীতে ফিরছেন। যাত্রীবাহী কোন যান বাহন চলাচল করতে পারেনি। মালবাহী দু’একটি বাহন ঝুঁকি নিয়ে পানির মধ্যে চলাচল করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বিজিৎ কুমার পাল জানান, বন্যার সার্বিক পরিস্থিতির সার্বক্ষনিক খোঁজ নিচ্ছি। এছাড়া প্রয়োজনীয় ত্রান সামগ্রী হাতে পৌছেছে। প্রতি ইউনিয়নে একটন করে চাল দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও দেওয়া হবে।
গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী গতকাল সোমবার সকাল ১০টা থেকে উপজেলায় বন্যায় কবলিত বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। উপজেলার চলিতাবাড়ী ও শিয়ালাহাওরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে জি.আর চাল বিতরণ করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী জানান বন্যা কবলিতদের মাঝে ইতিমধ্যে ত্রান বিতরন করেছি এবং বিতরন অব্যাহত থাকবে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed