ওসমানী মেডিকেল কলোনী থেকে যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলোনী থেকে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ফয়সল আহমদ (১৭) মেডিকেল কলোনীর শাপলা ১০১ মোঃ আলী আক্কাস এর পুত্র। সে গত ২৮ জুন বৃহস্পতিবার রাত ৯টায় কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজির পরও তার কোন সন্ধান না পেয়ে রোববার (১ জুলাই) সিলেট কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন নিখোঁজ ফয়সলের পিতা আলী আক্কাস। জিডি নং- ৪৪, তারিখ: ০১.০৭.২০১৮ইং। নিখোঁজ ফয়সল আহমদের উচ্চতা ৫ ফুট, পরনে ছিল সাদা প্রিন্টের হাফ শার্ট ও কালো ফুল প্যান্ট। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। কেউ তার সন্ধান পেলে তার পিতা আলী আক্কাস এর (০১৭৫৫২৬১৬৫৬) মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনরোধ করা হয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed