শাহজালাল (রহ.)’র লাকড়ি তোড়া উৎসব ১১ জুলাই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হযরত শাহজালাল (রহ.) এর দরগাহে বার্ষিক উরস উপলক্ষে প্রায় ৭০০ বছর ধরে প্রচলিত লৌকিক উৎসব ‘লাকড়ি তোড়া’ (কাঠ ভেঙে সংগ্রহ) আগামি ১১ জুলাই বুধবার অনুষ্ঠিত হবে। দরগাহের বার্ষিক ওরসের তিন সপ্তাহ আগে লাকড়ি সংগ্রহের এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
দরগাহ কমিটি সূত্র জানায়, বুধবার লাকড়ি তোড়া উৎসবে দরগাহ থেকে প্রায় চার কিলোমিটার দূরে লাক্কাতুরা ও মালনিছড়া চা-বাগানের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি টিলার জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করা হবে। এই দিন সকাল থেকে হযরত শাহজালাল (রহ.) ভক্তরা দরগাহ শরীফে সমবেত হয়ে জোহরের নামাজের পরে মিছিল সহকারে সেখানে যাবেন।
সেখানে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পর লাকড়ি নিয়ে পুনরায় দরগাহ শরীফে ফিরে আসবেন। দরগাহের মোতাওয়ালি ফতেহ উল্লাহ আল আমান ১১ জুলাই বুধবার লাকড়ি তোড়া উৎসবে ভক্তদের শান্তিপূর্ণভাবে ও আদবের সঙ্গে যোগ দেওয়ার জন্য আহবান জানিয়েছেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed