সিলেটে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের বাধা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে পুলিশের বাধায় পণ্ড হলো ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ এর ব্যানারে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল।
সোমবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর চ্যেহাট্রাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে মানববন্ধন পালনকালে পুলিশ তাদের মাইক কেড়ে নেয়। এরপর আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করতে চাইলে তাতেও পুলিশ বাধা দেয়।
পুলিশের বাধায় মিছিল না করেই চলে যায় আন্দোলনকারীরা। পরবর্তীতে নতুন কর্মসূচি জানানো হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
গতকাল রোববার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের কর্মসূচীতে বাধা দেয় ছাত্রলীগ। ছাত্রলীগের বাধার আশঙ্কায় সোমবার সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি ও পতাকা মিছিল করার কথা থাকলেও তা বাতিল করে আন্দোলনকারীরা।
এর আগে মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি করেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও এ বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে। উপরন্তু ছাত্রলীগ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করা হচ্ছে।
যৌক্তিক আন্দোলনের কর্মীদের নানা অজুহাতে আটক ও পুলিশি হয়রানি করা হচ্ছে অভিযোগ করে তারা বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থী এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী।
নিপীড়ন করে এ আন্দোলন দমন করা যাবে না উল্লেখ করে তারা বলেন, কোটা বাতিল নয়, সংস্কারের জন্য আন্দোলন চালিয়ে যাবেন তারা।
শাবিপ্রবির কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এস এম সানী বলেন, আমাদের কেন্দ্রীয় নেতাদের পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হয়েছে, এর প্রতিবাদে আমরা আজ কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেট শহীদ মিনারে মানববন্ধন করি। মানববন্ধনে পুলিশ বাধা না দিলেও আমাদের মাইক ব্যবহার করতে দেয়া হয়নি।
তিনি আরো বলেন, আমরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ এতে বাধা দেয়। পরে আমরা মিছিল না করেই ফিরে যাই।
এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালী থানার ওসি মোশাররফ হোসেন বলেন, আমার মানববন্ধনে বাধা দেইনি। তবে সিলেট শহীদ মিনারের রাস্তার উল্টোদিকে সিলেট মহিলা কলেজ অবস্থিত। সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলছে। এমন অবস্থায় এর পাঁচ গজের মধ্যে মাইক ব্যবহার করলেও পরীক্ষার্থীদের অসুবিধা হবে। আমরা আন্দোলনকারীদের অনুরোধ করায় তারা তা মেনে নিয়েছেন।
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed