ছাত্রদল নেতা লায়েকের পরিবারকে ৭ লক্ষ টাকার চেক প্রদান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক লায়েক আহমদের অসহায় পরিবারের হাতে দলীয় সহকর্মী ও শুভানুধ্যায়ীরা ৭ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করেছেন। এ উপলক্ষে এক অনুষ্ঠান গতকাল গতকাল শনিবার নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া জাতীয়তাবাদী দলের প্রধান শক্তি হচ্ছে দেশপ্রেমিক জনতার ভালবাসা ও খার্টি নেতাদের ত্যাগ। যখনই জাতীয়তাবাদী আদর্শের কোন সৈনিক বিপদগ্রস্থ হয়েছে তখনই এই আদর্শের সৈনিকেরাই সর্বাগ্রে এগিয়ে এসেছে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক লায়েক আহমদের নিরীহ পরিবারের হাতে দলীয় সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ৭ লক্ষ টাকা অনুদান প্রদানের মাধ্যমে যে মহৎ উদ্যোগ বাস্তবায়ন করেছেন তা জাতীয়তাবাদী আদর্শের সর্বস্তরের সৈনিকদের জন্য এক উজ্জ্বল দৃষ্ঠান্ত।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় চেক প্রদান অনুষ্ঠানে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক এম এ মালেকের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. আব্দুল গফুর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম ও শামীম আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, সহ-যুব সম্পাদক আব্দুল মালেক, সহ-ছাত্র সম্পাদক ফখরুল ইসলাম, সহ-ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক শাহ মাহমুদ আলী, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপির সহ-শিশু সম্পাদক দেলোয়ার হোসেন জয়, সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুল লতিফ খান, সহ-ক্ষুদ্র ঋণ সম্পাদক এনামুল হক মাক্কু, মহানগর সদস্য আব্দুস সামাদ তুহেল, মঈনুল ইসলাম মঞ্জু, শামসুর রহমান শামীম, বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের মধ্য থেকে মহিবুর রহমান মহিব, এমরান আহমদ, মকসুদুল করিম নোহেল, জামাল আহমদ, আশরাফ বাদল, সুমন আহমদ বিপ্লব, সৈয়দ সাইদুর রহমান, ইসলাম উদ্দিন, ফয়জুর রহমান বেলাল, মো. পুতুল মিয়া, আমির, ফয়সল আহমদ, ফকির মিয়া, গণি মিয়া, মকসুদ আহমদ রিপন ও আব্দুল মন্নান প্রমুখ।
অনুষ্ঠানে প্রয়াত ছাত্রদল নেতা লায়েক আহমদ লায়েক-এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed