বিশ্বনাথের রুকশানাকে মৌলভীবাজার থেকে উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি : পারিবারিক মতবিরোধের জের ধরে ‘আত্মগোপনে থাকা’ রুকশানা বেগম নামে বিশ্বনাথের এক গৃহবধুকে ছেলেসহ উদ্ধার করেছে পুলিশ। মৌলভীবাজার পৌর শহরের ধড়কাপন এলাকা থেকে ‘নিখোঁজের’ ৩৪দিন পর শনিবার ছেলেসহ রুকশানাকে উদ্ধার করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। রুকশানা সিলেটের বিশ্বনাথ উপজেলার মাধবপুর গ্রামের শহিদ আলীর স্ত্রী। রুকশানা এক ছেলে সন্তানের জননী।
উদ্ধারের পর রুকশানা পুলিশকে জানান, দীর্ঘদিন ধরে রুকশানা ও তার স্বামী শহিদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ চলছে। একপর্যায়ে গত ১০ রমজান রুকশানা স্বামীর উপর অভিমান করে বাবার বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে পথিমধ্যে একজন পরিচিত লোককে পান। ওই লোকের পরামর্শে রুকশানা বাবার বাড়িতে না গিয়ে ছেলেকে নিয়ে মৌলভীবাজার এসে একটি বাসায় গৃহকর্মীর কাজ শুরু করেন। পরবর্তীতে রুকশানার বাবা আতাউর রহমান বাদী হয়ে রুকশানার স্বামী শহিদ আলীকে বিবাদী করে ১৪ জুন বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করেন (নং ৭৫৯)।
রুকশানা নিখোঁজের কয়েক দিন পর হঠাৎ রুকশানার স্বামী শহিদের মোবাইলে অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে। পরবর্তীতে শহিদ খোঁজ নিয়ে জানতে পারেন, মোবাইলের মালিকের বাড়ি মৌলভীবাজার এবং তার স্ত্রী রুকশানা সেখানে একটি বাড়িতে কাজ করেন। এমন খবরে শহিদ মৌলভীবাজার এসে একজন রিকশাচালকের সহায়তায় রুকশানার সন্ধান পান এবং মৌলভীবাজার মডেল থানার পুলিশকে সাথে নিয়ে ওই বাড়ি থেকে রুকশানাকে উদ্ধার করেন।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সোহেল আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, রুকশানাকে বিশ্বনাথ থানা পুলিশের কাছে স্থানান্তর করা হবে।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed