Main Menu

খাজাঞ্চী ইউপিতে সোলার প‌্যানেল ও স্ট্রিক লাইট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়ন পরিষদে ২০১৭-২০১৮ অর্থ বছরের গ্রামীন অবকাঠামো রক্ষাণাবেক্ষন টি আর/কাবিটা কর্মসূচির আওতায় ১ম পর্যায়ের সোলার প‌্যানেল (সৌরবিদ‌্যুৎ) ও স্ট্রিক লাইট বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণের মাঝে এই সোলার প‌্যানেল (সৌরবিদ‌্যুৎ) ও স্ট্রিক লাইট বিতরণ করেন স্থানীর ইউপি চেয়ারম‌্যান তালুকদার গিয়াস উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার এ.এস.আই জামাল খান, বিশিষ্ট ব্যবসায়ী আনছার মাহমুদ গণি, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ, সদস্য হবিবুর ইসলাম, সংরক্ষিত মহিলা সদস‌্য সালমা বেগম, সচিব বিষ্ণুপদ চৌধুরী, সংগঠক মাসুক মিয়া প্রমুখ।

Share





Related News

Comments are Closed