ছাতকে খুনের অভিযোগে বর আটক, বিয়ের অনুষ্টান পন্ড
ছাতক প্রতিনিধি: ছাতকে আ’লীগ নেতা হত্যাকান্ডের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ । শুত্রুবার ভোর রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে আহসান হাবিব নামে একযুবক করে নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে । পুলিশের কর্মকান্ড নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে ।
জানা যায়, গত বৃম্পতিবার রাতে আহসান হাবিবের বিয়ের গায়ে হলুদ শেষে গভীর রাতে ঘুমিয়ে পড়লে ওই রাতে পুলিশ বর আহসান হাবিবকে আটক করে।
হাবিব তিনি উপজেলার উত্তর খুরমা ইউপির পুরান মৈশাপুর গ্রামের মৃত গোলাম কিবরিয়ার পুত্র। শুত্রুবার উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার মাহবুর কমিউনিট সেন্টারে একই উপজেলার ছৈলাআফলাবাদ ইউপির দীঘলবাগ গ্রামের মৃত লিয়াকত আলীর কন্যা শিমু বেগমের সঙ্গে তার বিয়ের কথা ছিল । কিন্ত বিয়ের মেহেদী হাতে বর হাবিবকে পুলিশ আটক করলে তাদের বিয়ে অনুষ্টান করতে পারেনি দুই পরিবার। অবশেষে তাদের বিয়ে অনুষ্টান ভেঙ্গে গেছে। এনিয়ে শুত্রুবার দিনভর উপজেলাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠে।
এ ব্যাপারে আহসান হাবিবের পরিবার জানায়, তার বিয়ের গায়ে হলুদ শেষ করে বাড়িতে ঘুমন্ত অবস্থায় পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে । তার নামে কোন অভিযোগ থানায় নেই। পুলিশ নাটক সাজিয়ে আলোচিত ফারুক খুনের ঘটনায় তাকে জড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
এব্যাপারে ওসি আতিকুর রহমান জানান, আ’লীগ নেতা ফারুক হত্যাকান্ডে সন্দেহ জনক আসামি হওয়ায় তাকে আটক করে জিঞ্জাসাবাদ করার জন্য থানায় আনা হয়েছে । তার মোবাইলে নিহত ফারুকের মোবাইল সুত্র থাকার অভিযোগ পাওয়া গেছে ।
Related News
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More



Comments are Closed