কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় বিকাশ কান্তি দাস ওরফে লিটন (৩৮) নামে এক যুবক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় মারা যান। তিনি উপজেলার আলীনগর ইউনয়িনের জালালিয়া গ্রামের মৃত বিচিত্র কুমার দাসের ছেলে।
বুধবার (২৭ জুন) রাত ৯টায় শমশেরনগর থেকে বাড়ি ফেরার পথে শমশেরনগর-কমলগঞ্জ সড়কের কামুদপুর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হয়েছিল।
ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে মৌলভীবাজার সদর হাসপাতাল হয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় বিকাশ কান্তি দাস মারা যান।
জানা যায়, তিনি কমলগঞ্জ থানা পুলিশের গোপন তথ্য প্রদানকারীর কাজ করতন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতাদির হোসেন পিপিএম মোটরসাইকেল দুর্ঘটনায় বিকাশ কান্তি দাস ওরফে লিটনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed