বিয়ানীবাজার পৌরসভার বাজেট ঘোষণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় ২০১৮-১৮ অর্থবছরের জন্য ৪৬ কোটি ৯৩ লক্ষ ২৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুন) দুপুরে বিয়ানীবাজার পৌরসভা প্রাঙ্গণে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর।
ঘোষিত বাজেটে রাজস্ব আয় ৪ কোটি ১৯ লাখ ৫ হাজার টাকা, রাজস্ব ব্যয় ৩ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার টাকা, উন্নয়ন আয় ৪২ কোটি ৩১ লাখ ২৩ হাজার টাকা, উন্নয়ন ব্যয় ৪২ কোটি ২০ লাখ ১৫ হাজার টাকা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৮হাজার টাকা।
২০১৮-১৯ অর্থবছরের বাজেট ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের চেয়ে ৪৩ লাখ টাকা কম। ২০১৭-১৮ অর্থবছরে ৪৬ কোটি ৯৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিলো।
কাউন্সিলর আব্দুর রহমান আফজল ও পৌরসভার এসেসর দিবাকর পালের পরিচালনায় ও পৌর মেয়র আব্দুস শুকুরের সভাপতিত্বে পৌরসভা আয়োজিত বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাসিব মনিয়া, জেলা পরিষদ সদস্য নজরুল হোসেন, অধ্যাপক আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মেহেদি হাসান, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হারুনুর রশিদ দিপু, উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল কুদ্দুছ টিটু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, যুক্তরাজ্যস্থ বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, মুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর ছাইফুল আলম ঝুনু, কাউন্সিলর মিছবাহ উদ্দিন ও কাইয়ুম আহমদ প্রমুখ।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed