রোববার বন্ধ থাকবে ব্যাংকের লেনদেন
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি ২০১৭-১৮ অর্থবছরের শেষ দিন আগামী শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও চলতি অর্থবছরের ভ্যাট ও শুল্কসহ অন্যান্য কর পরিশোধের সুবিধার্থে ওই দিন তফসিলি ব্যাংকসমূহ খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৭ জুন) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। এ ছাড়া পয়লা জুলাই রোববার ‘ব্যাংক হলিডে’ হওয়ায় লেনদেন বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।
সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মানিত করদাতাদের আয়কর, ভ্যাট ও শুল্কের চালান জমা বা পে-অর্ডার সুবিধা প্রদানের লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো আগামী ৩০ জুন শনিবার খোলা রাখতে হবে।
এ ছাড়া ১ জুলাই রোববার ব্যাংক হলিডে। ওই দিন ব্যাংকের ছয় মাসের হিসাব-নিকাশ করা হবে। এ জন্য ব্যাংক খোলা থাকলেও ব্যাংকে কোনো লেনদেন করতে পারবেন না গ্রাহকরা। ব্যাংকের লেনদেন বন্ধ থাকায় শেয়ারবাজারও বন্ধ থাকবে।
Related News
দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩ হাজার ২৬৬Read More
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২০৬০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। এবারের দফায় প্রতিটি ১২Read More



Comments are Closed