Main Menu

পার্বতীপুর পৌরসভার বাজেট ঘোষনা

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ১৮ কোটি ২৩ লাখ ১৪ হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়েছে । বুধবার (২৭ জুন) বিকেলে ৪টায় পৌরসভার লার্নিং সেন্টারে সাংবাদিক সম্মেলনে পৌরসভার ২০১৮-২০১৯ অর্থবছরের সম্ভাব্য আয় ব্যয়ের বাজেট এবং ২০১৭-১৮ অর্থ বছরের সংশোধিত বাজেট পেশ করেন পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক।
বাজেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, রাস্তা, ড্রেন, মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় উপাসনালয় এর প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান মেয়র।
বাজেট অধিবেশনে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed