কানাইঘাটে সাড়ে ৮ কেজি কারেন্ট জাল জব্দ
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের সীমান্তবর্তী কানাইঘাটে মাছের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সাড়ে ৮ কেজি কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং ও উপজেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান একদল পুলিশ নিয়ে কানাইঘাট বাজারের বিভিন্ন দোকানে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় কানাইঘাট মধ্য বাজারের আব্দুল মতিনের নিজাম স্টোর নামক প্রতিষ্টান থেকে অভিযান পরিচালনা করে সাড়ে ৮ কেজি কারেন্ট জাল উদ্ধার করে জব্দ করেন। পরে এ জাল গুলো উপজেলা চত্বরে নিয়ে এসে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed