সিসিক নির্বাচনে বিএনপির প্রার্থী আরিফ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় সদস্য ও বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। সকল জল্পনা কল্পনার অবসান শেষে বুধবার ঢাকার গুলশান কার্যালয়ে কেন্দ্রীয় এবং সিলেটের নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে তার নাম ঘোষণা করেন দলের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০১৩ সালে সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগ নেতা ও তৎকালীন মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন আরিফ। এবার দ্বিতীয় বারের মতো তিনি মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন। এ কারণে সিলেটে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন আরিফ।
এ তথ্য নিশ্চিত করেছেন সভায় উপস্থিত থাকা সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজমল বখত সাদেক। সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মো. মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ, মঈন খান।
সিসিক নির্বাচনে আরিফ ছাড়াও বিএনপির আরো ৫ নেতা দলের মনোনয়ন পেতে সাক্ষাতকার দিয়েছিলেন। তারা হচ্ছেন- মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও যুবদল নেতা সালাহ উদ্দিন রিমন।
ঢাকায় সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম, সাধারণ সম্পাদক আলী আহমদ, ডা. শাহরিয়ার হোসেন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, রেজাউল হাসান কয়েস লোদী, আজমল বখত সাদেক, ইশতিয়াক সিদ্দিকীসহ সিলেটের ১১ জন নেতা উপস্থিত ছিলেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed