বিশ্বনাথে স্কুল শিক্ষিকার টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বিদ্যালয়ে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক স্কুল শিক্ষিকা। বুধবার সকাল প্রায় সাড়ে ৯টায় উপজেলার শাহজিরগাঁও সড়কের ভাঙ্গারপুল নামক স্থানে এঘটনাটি ঘটে। ছিনতাইকারীরা ওই স্কুল শিক্ষিকাকে মারধর ও তার গলায় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় সংজ্ঞাহীণ অবস্থায় ওই স্কুল শিক্ষিকাকে স্থানীয় লোকজনের সহযোগিতায় বিদ্যালয়ে নিয়ে যান রিকশা চালক।
জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার শাহজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছাহেলা বেগম রিকশায় করে প্রতিদিনের ন্যায় উপজেলা সদর থেকে বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে শাহজিরগাঁও সড়কের ভাঙ্গারপুল নামক স্থানে পৌঁছামাত্র পিছন দিক থেকে একটি মোটরসাইলে আসা দুই ছিনতাইকারী শিক্ষিকাকে বহনকারী রিকশার গতিরোধ করে। এরপর শিক্ষিকার গলায় ছুরি ঠেকিয়ে ও মারধর করে তার হাতে থাকা স্বর্ণের বালা-কানের দুল, একটি মোবাইল ফোন ও ব্যানেটি ব্যাগে থাকা নগদ প্রায় ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় ভয়ে ওই শিক্ষিকা সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে স্থানীয় লোকজনদের সহযোগীতায় বিদ্যালয়ে নিয়ে যান রিকশা চালক।
খবর পেয়ে বিশ্বনাথ থানার এসআই কায়েমুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা যায়।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed