সিলেটে সুপার স্পেশালিটি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে একটি অত্যাধুনিক নার্সিং ইন্সটিটিট ও হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে ভারতের বিখ্যাত এশিয়ান ইন্সটিটিউট অব মেডিকেল সাইন্সেস (এইমস)। গত ২৫ জুন সোমবার রাতে নগরীতে অনুষ্ঠিত স্বাস্থ্য বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এশিয়ান ইন্সটিটিউট অব মেডিকেল সাইন্সেস এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডা: এন কে পান্ডে এই উদ্যোগের কথা জানান।
তিনি বলেন, সিলেট একটি সমৃদ্ধস্থান। ভৌগলিক কারণে সিলেটের সাথে ভারতের সম্পর্ক অনেক পুরোনো। সিলেটসহ ভারতের এই অঞ্চলের বিশাল জনগোষ্টী উন্নত চিকিৎসার জন্য দিল্লি কিংবা দক্ষিণ ভারতে যান। যদি সিলেটে এরকম উন্নত মানের সুপার স্পেশালিটি হাসপাতাল প্রতিষ্ঠা করা যায় তাহলে কম খরচেই এখানকার মানুষ আন্তর্জাতিক মানের সেবা পাবেন। এজন্য এশিয়ান ইন্সটিটিউট অব মেডিকেল সাইন্সেস (এইমস) একটি সুপার স্পেশালিটি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে।
ডিএমটি গ্লোবাল এর উদ্দ্যোগে মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিএমটি গ্লোবাল’র চেয়ারম্যান হাজী লিয়াকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য আ ন ম শফিকুল হক, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা: মুর্শেদ আহমদ চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস পুরকায়স্থ, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এনামুল হক জুবের, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিৎ চৌধুরী ও ফয়জুল আনোয়ার আলাওর, সিলেটের অতিরিক্ত পিপি এডভোকেট শামছুল ইসলাম, সিলেট জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম ইছন।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ডিএমটি গ্লোবালের এমডি ও সিইও কাওসার আহমদ আব্দুস। এতে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ এর নেতা ডা: আজিজুর রহমান, মোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম সায়েস্তা, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, দৈনিক শ্যামল সিলেটের নির্বাহী সম্পাদক আব্দুল মুকিত, ডিএমটির পরিচালকদের মধ্যে মুহিবুর রহমান, ডা: শফিকুল ইসলাম, অশোক কুমার অদিত্য, অধ্যাপক আবুল কাশেম, সাংবাদিক মো: তাজ উদ্দিন আহমদ, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী, জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সময় টিভির স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ, দৈনিক শুভ প্রতিদিনের এ্যাসাইনমেন্ট এডিটর আমিনুল ইসলাম রুকন, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মাহফুজ আদনান, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার মিফতাহ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে সোমবার দিন ব্যাপী ডিএমটি সেফওয়ে হাসপাতালে এশিয়ান ইন্সটিটিউট অব মেডিকেল সাইন্সেস এর নেফ্রোলজী বিভাগের এসোসিয়েট ডিরেক্টর ও বিভাগীয় প্রধান ডা: বি.কে উপাধ্যয় এবং অর্থপেডিক্স বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান ডা: মৃনাল শর্মা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
Related News
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৪৮
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।Read More
একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ডেঙ্গুর বিস্তার যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগেRead More



Comments are Closed